Back to shop

Rockmad policy

শর্তাবলী

উপরোক্ত শর্তাবলী মেনে আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

(১) তথ্য নিরাপত্তা

rockmadbd আপনাকে নিশ্চিত করছে যে, আপনার প্রদত্ত কোনো তথ্য rockmadbd-এর টেক পার্টনার ব্যতীত অন্য কোনো থার্ড পার্টি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করা হবে না। তবে কোনো ধরনের হ্যাকিং বা জালিয়াতির শিকার হয়ে তথ্য তৃতীয় পক্ষের নিকট গেলে সেটির জন্য rockmadbd দায়ী থাকবে না। rockmadbd গুগল ট্যাগ ম্যানেজার, ফেসবুক পিক্সেল এ জাতীয় ট্র্যাকিং টুলসের মাধ্যমে এই সাইটে আপনার প্রবেশ ট্র্যাক করবে, যা পরবর্তীতে আপনাকে rockmadbd-এর বিজ্ঞাপন দেখতে সহায়তা করবে।

(২) ইনটেলেকচুয়াল প্রপার্টি

rockmadbd-এর কোনো ইনটেলেকচুয়াল প্রপার্টি যেমন পোশাকের ডিজাইন, বিজ্ঞাপনী কনটেন্ট ইত্যাদি হুবহু কপি করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে, এ ধরনের কোনো স্ক্যাম দেখলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

(৩) বিভ্রান্তিকর তথ্য

ব্যবহারকারী কর্তৃক কোনো ধরনের ভুল তথ্য প্রদানের মাধ্যমে তৃতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিভ্রান্ত বা বিরক্ত করলে সেটির দায়ভার rockmadbd গ্রহণ করবে না। অর্ডারের ক্ষেত্রে ব্যবহারকারীকে সঠিক তথ্য প্রদান করতে হবে। তৃতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সম্মতি প্রয়োজন হবে।

(৪) থার্ড পার্টি লিংক

এই ওয়েবসাইটে প্রয়োজন অনুসারে থার্ড পার্টি লিংক যেমন ইউটিউব, ফেসবুক ইত্যাদি ব্যবহার করা হতে পারে। ব্যবহারকারীকে অনুরোধ করা হচ্ছে, এই ওয়েবসাইটের মধ্যে কোনো লিংকে ক্লিক করে ব্যক্তিগত কোনো তথ্য সেখানে প্রদান না করার জন্য। এক্ষেত্রে rockmadbd কোনো ধরনের দায়ী থাকবে না।

Contact

আইনসঙ্গত নয়, এমন কোনো বিষয় সম্পর্কে আপনি অবগত হলে অনুগ্রহ করে আমাদের অবহিত করুন। এ ক্ষেত্রে আমাদের ইমেইল করতে পারেন: rockmadbd@gmail.com

(৫) পণ্যের মূল্য এবং অফার

rockmadbd কোনো ধরনের পূর্ব ঘোষণা বা বিজ্ঞপ্তি ছাড়াই যেকোনো অফার পরিবর্তন বা বন্ধ করতে পারবে। একই ব্যাচের পণ্যে সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) কখনো বৃদ্ধি করে ডিসকাউন্ট অফার দেওয়া হবে না। তবে একই জাতীয় ভিন্ন ব্যাচের পণ্যে সর্বোচ্চ খুচরা মূল্য যেকোনো সময় বৃদ্ধি করা যেতে পারে, কেননা কাঁচামালের মূল্য যেকোনো সময় পরিবর্তনশীল। এছাড়া পণ্যের মানোন্নয়নের জন্য একই জাতীয় পণ্যের আপডেটেড ভার্সনে মূল্য পরিবর্তন হতে পারে।

(৬) অভিন্ন মূল্যে বিক্রয়

ওয়েবসাইট এবং শোরুমগুলোতে একই মূল্যে পণ্য বিক্রয় করা হবে। তবে স্টক কম বা বেশি থাকা সাপেক্ষে বিভিন্ন প্ল্যাটফর্ম বা ভিন্ন ভিন্ন শপে ভিন্ন ভিন্ন মূল্যে বিক্রয় হতে পারে। তবে তা কখনোই সর্বোচ্চ খুচরা মূল্যকে অতিক্রম করবে না। ওয়েবসাইট এবং শোরুমের একই ব্যাচের কোনো পণ্যে ভিন্ন ভিন্ন মূল্য থাকলে অনুগ্রহ করে আমাদের ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে অবগত করুন।

(৭) অর্ডার সংক্রান্ত শর্তাবলী

অর্ডারকৃত পণ্য আংশিকভাবে (পার্শিয়াল) প্রেরণ বা গ্রহণ করা সম্ভব নয়। সম্পূর্ণ অর্ডার একসঙ্গে প্রসেস ও ডেলিভারি করা হবে।